স্পোর্টস ডেস্ক ॥ ইনজুরিতে রয়েছেন বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো অনুশীলনে ফিরেছেন। আর বার্সেলোনার কোচ লুইস এনরিকের কাছ থেকে ছুটি নিয়েছেন লিওনেল মেসি। অবসর সময় কাটাচ্ছেন স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো ও ছেলে মিলানকে নিয়ে।
মেসিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ড স্পনসর করে। তাদের মধ্যে অন্যতম ডিঅ্যান্ডজি (ডলেস অ্যান্ড গ্যাবানা)। অবসর সময়ে স্ত্রী-পুত্রকে নিয়ে মেসি গিয়েছিলেন ডিঅ্যান্ডজির মালিকের সঙ্গে ডিনারে। তবে শিগগিরই তিনি বার্সেলোনার মেডিক্যাল স্টাফদের কাছ থেকে সবুজ সংকেত পাবেন। মাঠে নামতে পারবেন ১৩ সেপ্টেম্বর অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে।
বার্সেলোনা চলতি মৌসুমে দুটি ম্যাচে মাঠে নেমেছে। দুটিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শেষ সময়ের গোলে জয় পায় বার্সা। ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন মেসি।
স্ত্রী-পুত্রকে সময় দিচ্ছেন মেসি
আপডেট :September 10, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
