Skip to content

ত্রাণ দিতে জামালপুর যাচ্ছেন খালেদা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে জামালপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৫ সেপ্টেম্বর তিনি জামালপুর যাবেন।

ত্রাণ বিতরণ শেষে সেখানে ২০দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখবেন বেগম জিয়া। মঙ্গলবার জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।
প্রেস সচিব বলেন, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে ম্যাডাম ২৫ সেপ্টেম্বর জামালপুরে যাবেন।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরমেয়র অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন জানান, ২৫ সেপ্টেম্বর জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন ম্যাডাম খালেদা জিয়া। ত্রাণ বিতরণের পর তিনি শহরের সিংহজানী হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশ সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান বিএনপির সাধারণ সম্পাদক মামুন।
উল্লেখ্য, জেলার মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা, ইসলামপুর উপজেলা, বকশিগঞ্জ উপজেলা, দেওয়ানগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫