বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বিশ্বের আধুনিক প্রযুক্তিতে তৈরি নিজস্ব ব্রান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী নিয়ে মিরপুরের কালসী রোডে ওয়ালটনের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
ঢাকার পল্লবী, মিরপুরে সম্প্রতি এ শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শো-রুমে পাওয়া যাবে ওয়ালট ব্রান্ডের বিশ্বমানের পণ্য। শো-রুমের উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক (বিপণন), জনাব মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া), মওদুদ পারভেজ মামুন, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক (বিপণন), শওকত আলী সৈকত, সহকারী পরিচালক (বিপণন), মো. জহিরুল ইসলাম, সিনিয়র এজিএম (বিপণন), রেজাউল করিম রনি, সিনিয়র এজিএম, ওয়ালটন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন পরিবার চেষ্টা করছে সম্মানিত ভোক্তাদের রুচি, পছন্দ অনুযায়ী টেকসই অথচ সাশ্রয়ীমূল্যে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি ঘরে পণ্যসামগ্রী পৌঁছে দেওয়া। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বমানের ওয়ালটন পণ্য সারাবিশ্বে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি দেশপ্রেমিক নাগরিকদের দেশীয় পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানান।
বিশ্বের আধুনিক প্রযুক্তিতে তৈরি নিজস্ব ব্রান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী নিয়ে মিরপুরের কালসী রোডে ওয়ালটনের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
মিরপুরের কালসী রোডে ওয়ালটন শো-রুম উদ্বোধন
আপডেট :September 10, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
