Skip to content

উনি এখন চার্মিং মুডে আছেন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রেলমন্ত্রী মুজিবুল হক লাল টুকটুকে পাঞ্জাবি পরে বুধবার সংসদ অধিবেশনে যোগ দেন। তার এই পাঞ্জাবির রং নিয়ে নানা মন্তব্য করেন সংসদ সদস্যরা। কেউ কেউ তার বিয়ের ঘোষণার দিকে ইঙ্গিত করেন। এ নিয়ে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

প্রশ্ন-জিজ্ঞাসার সুযোগে সরকারি দলের সাংসদ শামীম ওসমান বলেন, রেলমন্ত্রীর এখন চার্মিং চার্মিং ভাব। উনি এখন চার্মিং মুডে রয়েছেন।
শামীম ওসমান বলেন, আশা করি চার্মিং মুডে থাকা রেলমন্ত্রী আমার দাবিটি পূরণ করবেন। নারায়ণগঞ্জের চাষাড়া থেকে আদমজী পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ স্থাপনের দাবি জানান শামীম ওসমান।
জবাবে মন্ত্রী বলেন, সত্যিই বলেছেন, আমার চার্মিং চার্মিং ভাব। কিন্তু মনে রাখবেন, সবাইতো সুখী হতে চায়।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অনেক সাংসদকেই হাসতে দেখা যায়।
সরকারি দলের আরেক সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বিলম্ব হলেও রেলমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হয়েছে। তাকে আমরা ধন্যবাদ জানাই। সপ্তম সংসদ থেকে তাকে বিয়ে দেয়ার জন্য আমরা কতই না চেষ্টা করেছি। কিন্তু চেষ্টা করেও সক্ষম হইনি। আমরা তাকে অনেকদিন ধরেই চিনি। কিন্তু এতো সুন্দর লাল টুকটুকে পাঞ্জাবি পরে আসতে কখনো দেখিনি।
মুহিবুর রহমান মানিক বলেন, উনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। রাজনীতিতে সার্থক, আশা করি, নতুন জীবন -যুদ্ধেও সার্থক হবেন।
জবাবে রেলমন্ত্রী হাসতে হাসতে বলেন, কোনো ভালো কাজ একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রেলওয়ে ভবনের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিয়ে করার গোপন রহস্য নিজেই ফাঁস করেন মন্ত্রী। ৬৭ বছরে বিয়ে করতে যাচ্ছেন তিনি। পাত্রী তার তিন বছরের পরিচিত বলে তিনি নিজেই জানিয়েছেন। ডিসেম্বরে ঘরে তুলবেন নববধূকে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫