Skip to content

চট্টগ্রামে ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক আটক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশ এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মিয়ানমার নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলেন- সৈয়দ ইসলাম (২৮) এবং মোহাম্মদ ইউনূস (২৪)। বুধবার রাত ১টার দিকে কর্ণফুলী সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কর্ণফুলী সেতু এলাকায় আভিযান চালায়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মিয়ানমার নাগরিক সৈয়দ ইসলাম ও মোহাম্মদ ইউনূসকে আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫