Skip to content

বাড়ি যদি এমন হয়!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পাহাড় প্রিয়, না সমুদ্র? কেউ বলবেন পাহাড়, কেউ বেছে নেবেন সমুদ্র। যদি কেউ পাহাড়-সমুদ্র দুটোই বলে! নিজে বলে নিজেই চিন্তায় পড়ে গেলেন নাকি?

ভাবছেন, একসঙ্গে পাহাড় আর সমুদ্রই মেলা ভার, তাও আবার পাহাড় আর সমুদ্রের চূড়া! চিন্তা নেই, আপনি চাইলেই হবে। আরে আপনি চেয়েছেন বলে কথা। হতেই হবে!

সময় নষ্ট না করে সোজা চলে যান অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে। সমুদ্রঘেঁষা পাহাড়ের চূড়ায় নির্জন কুটির। সামনে যত দূর চোখ যায় ভারত মহাসাগরের নীল জলরাশি। পলক ফেলতেই ঢেউ আপনার জানালায়। আর কিছু লাগবে?

ছবিতে দেখে ভাবতে পারেন, কী ভয়ঙ্কর আর বিপজ্জনকভাবে আটকে আছে বাড়িটি। নাহ, চিন্তার কোনো কারণ নেই। ক্লিফ হাউজ নামে এই অদ্ভুত বাড়িটি বিশেষভাবে বানানো।

অনেকটা জাহাজের ডেক থেকে অনুপ্রাণিত হয়ে এ নকশাটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার এক বিখ্যাত আর্কিটেকচার ফার্ম। নাম স্পেশালিস্ট মডস্কেপ।

পাহাড়ের সঙ্গে শক্তভাবে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়েছে ভারী পাথর আর লোহার রড। ঝড়-বৃষ্টি যাইহোক, টলবে না।

পাঁচতলা বাড়ির প্রতি তলায় রয়েছে শোবার ঘর, চলাফেরার জায়গা আর রান্নাঘর। ওপর তলা থেকে নিচ তলা ওঠা-নামা করা যাবে লিফটের মাধ্যমে। আর আছে দিগন্তজোড়া আকাশ, আকাশতলে সমুদ্র। বাকিটা গিয়ে দেখে আসুন! বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫