Skip to content

এবার ‘হেট স্টোরি থ্রি’

বিনোদন ডেস্ক ॥ রক্তক্ষয়ী সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা আর উদ্দাম প্রেম- এই তিনের সংমিশ্রণে বানানো ‘হেট স্টোরি’ এবং ‘হেট স্টোরি টু’ ছবি দুটি দারুণ ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এবার তৈরি হচ্ছে ‘হেট স্টোরি থ্রি’। এ বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে এর দৃশ্যায়ন।

২০১২ সালে পাওলি দাম ‘হেট স্টোরি’তে আবেদনময়ী দৃশ্যে নিজেকে মেলে ধরেছিলেন। আর এ বছরের ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘হেট স্টোরি টু’ ছবিতে পর্দায় হাজির হয়েছিলেন সুরভিন চাওলা। এটিও বেশ ভালো ব্যাবসা করার পর পরিচালক বিশাল পান্ডে এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘হেট স্টোরি থ্রি’।
ঐধঃবথঝঃড়ৎুথ১
জানা গেছে, তৃতীয় কিস্তিতে খোলামেলা দৃশ্যকে প্রাধান্য দেওয়া হবে না। শুধু উত্তেজক দৃশ্য দিয়ে এবার সফল হতে চান না নির্মাতারা। ছবির ক্রিপ্টও তৈরি। তবে অভিনয়শিল্পীরা এখনও চূড়ান্ত হয়নি। আশা করা যাচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তাও চূড়ান্ত হয়ে যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫