Skip to content

বিছানায় না গেলে পাস নয়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পশ্চিবঙ্গের জব্বলপুর পুলিশ। ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ছাত্রীকে হুমকি দিয়েছেন, বিছানায় না গেলে পাস করিয়ে দেয়া হবে না।

পুলিশ জানিয়েছে, ওই অধ্যাপকের নাম ব্রিজেশ প্যাটেল। তিনি ভেটেনারির শিক্ষিক। তিনি এক ছাত্রীকে ফোন করে অশ্লীল ভাষায় কথা বলার পাশাপাশি শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য চাপ দিয়েছেন একাধিকবার। বিছানায় না গেলে তাকে ফেল করিয়ে দেবেন বলেও হুমকি দিয়েছেন।
ব্রিজেশ প্যাটেল পাল্টা অভিযো করে বলেছেন, পাস করানোর জন্য ওই ছাত্রী ও তার বাবা আমাকে ঘুষ দিতে চেয়েছিল। ঘুষ নিইনি বলেই আমার বিরুদ্ধে এমন অবিযোগ।
এদিকে অধ্যাপক ফোনে যা বলেছেন তা রেকর্ড করেছেন ওই ছাত্রী। আর ওই রেকর্ডের সিডিও তিনি থানায় জমা দিয়েছেন।
ওই ছাত্রী আরও অভিযোগ করেছেন, অধ্যাপকের হুমকির বিষয়টি এক নারী অধ্যাপক ডা. সোনম জৈনকে জানান। তিনি অধ্যাপকের কথা মেনে নিতে ‘পরামর্শ’ দেন।
অধ্যাপক ও তার স্ত্রী পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫