স্পোর্টস ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না ইমরুল কায়েস। স্কিন ইনফেকশনের কারণে সেন্ট লুসিয়ায় খেলা হবে বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যানের।
এর আগে আর্নসভেলে প্রথম টেস্টের পর ডাক্তারের শরনাপন্ন হয়েছিলেন কায়েস। আর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন গ্রোস ইসলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন কিনা? কিন্তু শেষ পর্যন্ত হতাশার খবরই শুনতে হলো এই ব্যাটসম্যানকে।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশার ক্রিকইনফোকে বলেন, ‘দ্বিতীয় টেস্টে খেলা হবে না ইমরুল কায়েসের।’ তিনি আরো বলেন, ‘আজ সে মাঠে আসেনি। তাকে হোটেলেই রাখা হয়েছে। আমরা বোঝার চেষ্টা করছি এখনই তাকে দেশে ফেরত পাঠানো যাবে কিনা।’
এখন কায়েসের বদল সম্ভবত আনামুল হককে টেস্ট দলে ডেকে পাঠানো হতে পারে। প্রসঙ্গত, আগামী শনিবার দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে মুশফিকুর রহিমরা।
