Skip to content

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ ॥ ‘অচেনা সুন্দরী’ থেকে সাবধান থাকতে হবে ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক ॥ শুধু টাকা দিয়ে নয়, ম্যাচ পাতানোর জন্য ক্রিকেটারদের রাজি বা বাধ্য করতে বিভিন্ন কৌশলও অবলম্বন করে থাকে বাজিকররা। কৌশলগুলোর একটি হচ্ছে ‘সুন্দরী নারী’দের মাধ্যমে ক্রিকেটারদের টোপে ফেলা! ‘অচেনা সুন্দরী’ থেকে সাবধান থাকতে হবে ক্রিকেটারদের

নিউজিল্যান্ডের পুলিশ তাই আগেভাগেই ক্রিকেটারদের সতর্ক করে দিয়ে বলেছে, আগামী বিশ্বকাপে অচেনা সুন্দরী নারীদের সম্পর্কে সতর্ক থাকতে।
২০১৫ সালের আইসিসি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের মতো দুর্নীতি, অপকর্ম যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনটি নিয়ে সংশ্লিষ্টদের ভাবনার শেষ নেই। এরই মধ্যে অবশ্য সব অপকীর্তি রোধের প্রস্তুতি নিতে মাঠে নেমেছে নিউজিল্যান্ডের বিশেষ পুলিশ বাহিনী।
আগামী বছর অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ পুলিশ বাহিনীর প্রধান সান্ড্রা ম্যান্ডারসন বলেন, বাজিকররা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তাই অচেনা লোকজনের কাছ থেকে- বিশেষ করে অচেনা সুন্দরী নারীদের বিষয়ে সাবধান থাকতে হবে ক্রিকেটারদের।
সান্ড্রা আরো বলেন, বাজিকররা বিশ্বকাপের সময় এ দেশে অনেক নারীদের নিয়ে আসবে। সেই নারীদের কাজ হবে- ক্রিকেটারদের সঙ্গে ভাব জমিয়ে টোপে ফেলা। কেউ যদি একবার টোপে পড়ে যান, তাহলে বিপত্তির আর শেষ নেই।
অবশ্য ক্রিকেটের এই ‘পাতানো সংস্কৃতি’র পেছনে জড়িত বিপুল পরিমাণ অর্থ। সেটাই বিপত্তির মূল কারণ। অর্থের প্রলোভনে অবলীলায় নিজের নৈতিকতাকে বিসর্জন দিতে পিছ পা হননি বহু নামীদামী খেলোয়াড়ও- এমন একাধিক নজির সাম্প্রতিক সময়েই গিয়েছে পাওয়া।
তবু বিশ্বকাপ আসরটিকে ‘নিষ্কলুস’ রাখতে সম্মিলিতভাবে কাজ করে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, সংস্থাটির নিরাপত্তা ও দুর্নীতি প্রতিরোধ বিভাগ আকসু এবং আয়োজক নিউজিল্যান্ড। সূত্র: আইবিএন লাইভ, এনডিটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫