Skip to content

সংবিধান সংশোধন বিলের প্রতিবেদন আজ

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনের বিলের প্রতিবেদন রোববার সংসদে উপস্থাপন করা হবে।
শনিবার সংসদ সচিবালয় থেকে প্রকাশিত রোববারের দিনের কার্যসূচি থেকে এই তথ্য জানা গেছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ প্রতিবেদন উপস্থাপন করবেন।
সংবিধান সংশোধনের এই প্রস্তাব গত রোববার সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য এক সপ্তাহ সময় দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত মঙ্গল ও বুধবার দুই দিন বিলটি পরীক্ষা করে সংসদীয় কমিটি। নানা মহলের দাবি ও সমালোচনা সত্ত্বেও শেষ পর্যন্ত কারো মতামত না নিয়েই বিলটি চূড়ান্ত করেছে কমিটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫