স্টাফ রিপোর্টার ॥ নতুন উপাচার্য অধ্যাপক খালেদা একরামকে প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত বদলানোর জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন বুয়েটের শিক্ষকরা। উপাচার্য হিসেবে খালেদা একরামকে নিয়োগের দুদিন পর শনিবার শিক্ষক সমিতির সভায় এই সিদ্ধান্ত হয়।
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ সভার পর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্তে আমরা হতাশ ও ক্ষুব্ধ। রাষ্ট্রপতিকে আমরা অনুরোধ জানাচ্ছি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাবেন কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, সামনে ভর্তি পরীক্ষা, আমরা তাই কোনো কর্মসূচিতে এখন যাচ্ছি না। আমরা আশা করব, আমাদের অনুরোধ বিবেচনা করা হবে।
তা না হলে পরে শিক্ষকরা পুনরায় বৈঠক করে কর্মসূচি বা আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান অধ্যাপক জয়নাল।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট উপাচার্য হিসেবে অধ্যাপক এস এম নজরুল ইসলামের মেয়াদ শেষ হলে গত বৃহস্পতিবার সে পদে রাষ্ট্রপতি নিয়োগ দেন স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক খালেদা একরামকে।
বাংলাদেশে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েটে খালেদাই প্রথম নারী উপাচার্য।
বুয়েটের নতুন ভিসিকে শিক্ষকদের প্রত্যাখ্যান
আপডেট :September 14, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
