Skip to content

হাইনেসের শিরশ্ছেদ ‘শয়তানের কাজ’: ক্যামেরন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অপহৃত ব্রিটিশ নাগরিক ডেভিড হাইনেসের (৪৪) শিরশ্ছেদের ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘটনাকে ‘শয়তানের কাজ’ বলে অভিহিত করেছেন।

ইরাকের সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা হাইনেসের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে।

বাংলাদেশ সময় রোববার ভোর রাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমনই সংবাদ প্রকাশ করেছে।

এদিকে, এ ভিডিও’টি দ্রুতই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বছর (২০১৩) সালের মার্চ মাসে সিরিয়ায় সাহায্য বিতরণকালে আইএসের হাতে ডেভিড হাইনেস নামে ওই ব্রিটিশ নাগরিক অপহৃত হন। এরপর আইএস সদস্যরা তাকে বন্দি করে রাখে। বিভিন্ন সময় তাকে ছেড়ে দিতে মুক্তিপণও দাবি করে তারা।

যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ না করলে তাকেও হত্যার হুমকি দেয় আইএস। তবে অবশেষে তাকেও শিরশ্ছেদ করা হলো।

এরআগে দুই সাংবাদিক ও এক কুর্দি সদস্যের শিরচ্ছেদ করে আইএস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫