Skip to content

বিএসএফের হাতে ২ গরু ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা ॥ দামুড়হুদা ও জীবননগর সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। রোববার ভোরে গরু আনার সময় বিএসএফের হাতে আটক হন তারা।

আটককৃতদের মধ্যে দামুড়হুদা উপজেলার বড় বলদিয়া গ্রামের দিদার আলীর ছেলে নবা গেজকে (৪০) মুন্সীপুর সীমান্তে এবং জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে ঝন্টু মিয়াকে (৩২) বেনীপুর সীমান্তের ৬১নং মেইন পিলারের কাছ থেকে আটক করা হয়।

বিজিবি -৬ এর অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই ব্যবসায়ী গরু কেনার জন্য ভারত অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫