Skip to content

ক্যারিবীয় সাগরে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ॥
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৪২৭ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ২০৮ রান তুলেছে ক্যারিবীয়রা।
এর আগে প্রথম ইনিংসে ৩৮০ রানে অল-আউট হওয়া স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে মাত্র ১৬১ রানেই গুটিয়ে দিয়ে নিজেরা আবারো দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল। বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান আসে মাহামুদুল্লাহর ব্যাট থেকে। ৫৩ রান করেন তিনি। এছাড়া ৪৮ রান করে আউট হন তামিম।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ক্যারিবীয়রা করে ৭৬ রান। ব্যক্তিগত ৪১ রানে জনসনকে ফেরান তাইজুল। আর ৫ রান যোগ হতেই এডওয়ার্ডসকে সাজঘরে পাঠান শফিউল। দলীয় ৯৭ ও ১০০ রানে ব্রাভো ও ব্রেথওয়েটকে ফেরান মাহামুদুল্লাহ।
ব্রেথওয়েট আউট হওয়ার আগে করেন ৪৫ রান। ব্যাটিং ক্রিজে আছেন বাংলাদেশের বোলারদের ক্যারিবীয় সাগরের লবনাক্ত পানিতে ছুঁড়ে ফেলা শিবনারায়ন চন্দরপল। ৬৩ রানে অপরাজিত রয়েছেন তিনি। আর তাকে সঙ্গ দিচ্ছেন ৪৩ রান করা ব্লাকউড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫