Skip to content

গাজীপুরে অটোরিকশা চালককে জবাই, আটক ২

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের নীলের পাড়া এলাকায় মনির হোসেন (৩০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে জবাই করেছে ছিনতাইকারীরা।

অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার দিনগত গভীর রাতে জয়দেবপুর-পূবাইল রোডের নীলেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির পূবাইল এলাকার বসুগাও গ্রামের মৃত আ. মজিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দিনগত গভীর রাতে নীলের পাড়ায় জয়দেবপুর-পূবাইল রোডে একটি অটোরিকশা নিয়ে কয়েকজন ব্যক্তি টানাটানি শুরু করে।

এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক হুইসেল দিলে অটোরিকশা রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ট্রাকের চালক নেমে অটোরিকশায় একজনের জবাই করা লাশ দেখতে পান।

এ সময় খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চালক মনিরের লাশ শনাক্ত করেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি জানান, এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার ভোরে স্থানীয় জনতা দুইজনকে গনপিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটক রুবেল মিয়া (২৯) ও রফিকুল ইসলাম (১৮) এ ঘটনা দায় স্বীকার করেছেন বলেও জানান এসআই আক্রাম হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫