Skip to content

গাজীপুরে ককটেল-রেল লাইনে আগুন, টঙ্গীতে আটক ১২

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে গাজীপুর জেলা সদর থানা গেটের সামনে ককটেল বিস্ফোরন এবং রেল লাইনে তুলার স্তুপ রেখে আগুন জ্বালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জয়দেবপুর থানার গেটের সামনে পর পর তিনটি ককেটেলের বিস্ফোরন ঘটে। এর আগে জয়দেবপুর রেল স্টেশনের পাশের ক্রসিংয়ে কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জয়দেবপুর রেল স্টেশনের প্রধান মাস্টার সরদার জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, টঙ্গীতে নাশকতার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাশকতা সৃষ্টির চেষ্টা করায় ১২ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবারের হরতালে সকাল থেকেই যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫