Skip to content

কাপাসিয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ২০

কাপাসিয়া প্রতিনিধি ॥ গাজীপুরের কাপাসিয়ায় জামায়াত-পুলিশের সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে।

বুধবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কাপাসিয়া উপজেলার খিরাটী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডাদেশ দেওয়ার ঘটনায় বুধবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলাম কাপাসিয়ার খিরাটী বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় থানা পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিতে গেলে জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দুই ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর জামায়াত কর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ বিভিন্ন স্থান থেকে ৬ জামায়াত কর্মীকে আটক করে।

এ ঘটনায় কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ, উপ-পরিদর্শক (এসআই) আফছার আহমেদ, কনস্টেবল আবুল কালাম, বিশেষ আনসার ইউসুফ, জামায়াত নেতা ইমতিয়াজ হোসেন বকুল, জসিম, রতন মাস্টার, শাজাহান, আলম, সিরাজ, হামিদসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আমিন উদ্দিন মোল্লা (৬০), জালাল উদ্দিন (৫০), আবুল কাশেম (১৮), মোশারফ (৫০), মিজানুর রহমান (২০), মাসুদুর রহমানকে (৪৩) গ্রেফতার করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বিক্ষোভ মিছিলে বাধা দিলে জামায়াত-শিবির আমাদের উপর হামলা চালায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড গুলি ছুড়ি। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫