Skip to content

রাজধানীতে হরতাল বিরোধী মিছিল

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।

বুধবার যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে বৃহস্পতি ও রোববার হরতালের ডাক দেয় জামায়াতে ইসলাম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা বিভাগ শ্রমিক লীগের মিছিল আসতে দেখা গেছে।

এছাড়া বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশেপাশের এলাকায় এসব সংগঠন মিছিল ও সমাবেশ করছে।

এদিকে রাজধানীর কারওয়ান বাজারে হরতাল বিরোধী সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ ও গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

এই দুই সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু।

এছাড়া বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

একই সঙ্গে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে হরতাল বিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলে জানিয়েছেন মিজানুল ইসলাম মিজু।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫