বিনোদন ডেস্ক ॥ পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রটি নিয়ে দক্ষিণ কোরিয়ার বুসানে যাচ্ছেন দেশের জনপ্রিয় চিত্রপরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বুসান চলচ্চিত্র উৎসবের ‘উইন্ডোজ অব এশিয়ান সিনেমা’ বিভাগের জন্য মনোনীত হয়েছে তার ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রটি। তিনি ৫ অক্টোবর কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়া যাওয়া প্রসঙ্গে ছবিয়াল পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাই যাচ্ছেন। এটা ঠিক হয়েছে। তবে তার সঙ্গে কে কে যাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।’
গত বছর ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি বুসানে মনোনীত হয়েছিল এবং ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এবার ২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বুসান চলচ্চিত্র উৎসবে দেখা হবে ‘পিঁপড়াবিদ্যা’।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভারতের শিনা চৌহান। তার বিপরীতে রয়েছেন নূর ইমরান মিঠু। আরও রয়েছেন আরজে সাব্বির, মুকিত জাকারিয়া, জি সামদানী ডন, মৌ প্রমুখ।
বুসান চলচ্চিত্র উৎসব ছাড়াও এশিয়া প্যাসিফিক স্ক্রিণ অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয়েছে চলচ্চিত্রটি। বাংলাদেশে ২৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘পিঁপড়াবিদ্যা’।
পিঁপড়াবিদ্যা নিয়ে কোরিয়া যাচ্ছেন ফারুকী
আপডেট :September 18, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
