Skip to content

ঢাবিতে ৭ ছাত্রদল কর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সোমবার সকালে ছাত্রদলের ৭ কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে মিছিলের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টায় হরতাল সমর্থনে মিছিল করার চেষ্টাকালে রোকেয়া হলের সামনে থেকে ৪ জনকে এবং সকাল সাড়ে ৮টায় একুশে হলের সামনে থেকে আরো ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটির ছাত্র শফিকুল ইসলাম (২৫), খোরশেদ আলম (৩৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ছাত্র আব্দুল্লা আল রিয়াদ (২৩), বুয়েটের ছাত্র তানজিলুল রহমান লাবিব (২২), ঢাবির শান্তি ও সংঘর্ষ বিভাগের মোস্তাফিজ (২২), ঢাবির পালি ও বুদ্ধিস্ট বিভাগের সৈকত মোরশেদ (২১) এবং ঢাবি আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব (২৩)।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫