বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: উপহার কূটনীতিতে মোদির জুড়ি মেলা ভার। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নানা ব্যতিক্রমী উপঢৌকন দিয়ে বিভিন্ন নেতাদের দৃষ্টি আকর্ষন করেছেন তিনি। এখন তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য খুঁজছেন একটি যুতসই উপহার। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফররকালে ওবামার হাতে তুলে দেবেন সেই সেটি।
এর আগে তিনি জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে হিন্দুদের ধর্মীয় পুস্তক ভগবত গীতা এবং ভারতে সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি খাদি কাপড়ের জ্যাকেট দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে দিয়েছেন যোগাসনের বই। এবার ওবামাকে তিনি কি উপহার দেন সেটাই দেখার বিষয়।
২৬ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র সফর শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। সফরকালে তিনি ৫০টির মত বৈঠকে অংশ নেবেন বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছে ভারত সরকার। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করা ছাড়াও তিনি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনএবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গেও দেখা করবেন মোদি। নিউইয়র্ক এবং ওয়াশিংটন সফরকালে পার্লামেন্ট স্পিকার জো বোহেনার এবং ৫০ জনের বেশি আইনজ্ঞের সঙ্গে মিলিত হবেন তিনি।
২৯ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে হোয়াইট হাউসে এক নৈশভোজ দিবেন প্রেসিডেন্ট ওবামা।
