Skip to content

২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ট্রেনের অগ্রিম টিকিট

স্টাফ রিপোর্টার ॥ কোরবানি ঈদ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

টিকিট সংগ্রহের জন্য কমলাপুর স্টেশনে রাত থেকেই লাইনে থাকেন টিকিট আগ্রহীরা।
এ বছর ঈদুল আজহা পালিত হবে ৬ অক্টোবর। বাংলাদেশ রেলওয়ে নির্বিঘ্নে ঘরে ফেরা মানুষের জন্য প্রতিবারের মতো এবারো অগ্রিম টিকিট বিক্রি করবে।
২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। এরপর যথাক্রমে ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তঃনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেয়া হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট কালোবাজারী রোধে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ৩ অক্টোবর থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট বিক্রি হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫