স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আজহা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।কমলাপুর স্টেশনে সকাল সাতটা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
যারা বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের একমাত্র ভরসা এখন ট্রেনের টিকিট।গত ১৫ সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।ইতোমধ্যে সব রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ।যে কারনে এবার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের চাপ থাকবে বেশী।
এবছর ঈদুল আজহা পালিত হবে ৬ অক্টোবর। বাংলাদেশ রেলওয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য প্রতিবারের মতো এবারও অগ্রিস টিকিট বিক্রি করবে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। এরপর ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইলে দেওয়া হবে।
টিকিট বিক্রিতে যাতে কোন ঝামেলা না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারী রোধে সিসি ক্যামেরা লাগানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, আগামী ৩ অক্টোবর থেকে ঈদ পরবর্তী ফিরতি টিকিট বিক্রি হবে।
রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন জানান, এবার ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে। যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে মহাপরিচালক জানান।
আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট
আপডেট :September 26, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
