Skip to content

হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ আর নেই

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
আয়েশা ফয়েজের ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবিব এ খবর নিশ্চিত করেছেন।
গত ১২ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে আয়েশা ফয়েজকে ল্যাব এইডে ভর্তি করা হয়। ওই দিন থেকে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫