বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রাণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজার মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ তথ্য জানিয়েছে।
হু জানায়, ইবোলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে লাইবেরিয়ায়। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এক হাজার আটশ’ মানুষ মারা গেছেন।
আগামী নভেম্বরের মধ্যে ভাইরাসটিতে বিশ হাজারের বেশি মানুষ আক্রান্ত হতে পারেন বলে এক গবেষণায় জানানো হয়।
এদিকে, বিষয়টিকে ‘বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর আগে ইবেলা ভাইরাস মোকাবেলায় চলতি মাসের মাঝামাঝিতে লাইবেরিয়ায় তিন হাজার সেনা পাঠানোর কথা বলেছে যুক্তরাষ্ট্র।
লাইবেরিয়া ছাড়াও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন, গায়ানায় ইবোলা ভাইরাসে বহু মানুষের প্রাণহানি হয়েছে।
ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়িয়েছে
আপডেট :September 27, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
