Skip to content

এইচএসসি পাসের আগে ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল নয়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এইচএসসি পাসের আগে ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল না দেয়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, “মোবাইলের কারণে অনেক সময় ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। এজন্য নানা ধরনের হয়রানির ঘটনাও ঘটে।”
শুক্রবার বিকেলে রাজধানীর টিসিবি ভবন মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ আয়োজিত বৌদ্ধ যুব সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফজলে রাব্বী বলেন, “যুগে যুগে সমাজ বিনির্মাণের পুরোধা হচ্ছে যুবকরা। কিন্তু এই যুবকদের সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও আত্মনির্ভরশীলতা প্রয়োজন।”
ডেপুটি স্পিকার বলেন, “ছাত্র-ছাত্রীদের অতিমাত্রায় টিউশন ও কোচিং নির্ভর হলে চলবে না। কোচিং নির্ভর হওয়ার কারণে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পরও ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। আসলে আমাদের ছাত্র-ছাত্রীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কি না তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।”
অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। তারা হলেন- সরজিত বড়ুয়া রুরু, প্রকৌশলী জ্যোতি প্রকাশ বড়ুয়া ও প্রভাস চন্দ্র বড়ুয়া।
পাশাপাশি ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ছয়জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত সাতজন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫