বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস টি-২০ ক্রিকেটের ফাইনালে জয়ের খুব কাছাকাছি গিয়েও পাকিস্তানের কাছে ৪ রানে বাংলাদেশ নারী ক্রিকেট দল।এ জয়ের ফলে এশিয়ান গেমসের স্বর্ণ নিজেদের করে নিল পাকিস্তান। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭ ওভারে ৪৩ রানের টার্গেটে খেলতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ৩৮ রান করতে সক্ষম হয়।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন রুমানা আহম্মেদ ও ফারজানা হক। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন সাদিয়া ইউসূফ, নিদা দার ও সানা মীর।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৭ রান করে।
পাকিস্তানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন বিশমা মারুফ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাইন আবিদি (১৮)। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নিয়ে দিনের সেরা বোলার রুমানা আহম্মেদ। এছাড়া একটি করে উইকেট নেন জাহানার আলম, সালমা খাতুন ও ফাহমিদা খাতুন।
বাংলাদেশেকে ৪ রানে হারিয়ে পাকিস্তানের স্বর্ণ জয়
আপডেট :September 27, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
