বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানিয়েছেন, আজ শুক্রবার সকাল ১০ থেকে বেলা ১১ পর্যন্ত এ পরীক্ষা চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটককৃতদের প্রথমে প্রক্টর কার্যালয়ে আনা হবে। সেখানে নাম-পরিচয় জেনে তাদের বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ তিনজনকে আটক করা হয়েছিল। পরে তাদের র্যাবের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাবিতে ভর্তি পরীক্ষা, আটক ১৫
আপডেট :September 27, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
