Skip to content

আসছে নচিকেতা ও মানিকের দ্বৈত গান আয় ভোর

বিনোদন ডেস্ক ॥ নচিকেতা ও আমিরুল মোমেনীন মানিকের দ্বৈত গান ‘আয় ভোর’। গানের কথা ও সুর মানিকেরই, সঙ্গীতায়োজন তানভীর তারেকের। ২৭ সেপ্টেম্বর গানটি মুক্তি পাচ্ছে।
ওই দিন থেকে সারাদেশের বিভিন্ন এফএম ও অনলাইন রেডিওতে গানটি শোনা যাবে। ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় এশিয়ান রেডিওর ‘লেট নাইট ক্যাফে’ অনুষ্ঠানে হবে গানটির সরাসরি গ্র্যান্ড লঞ্চিং। অনুষ্ঠানে মানিক আড্ডা দেবেন সঙ্গীত পরিচালক সজীব দাসের সঙ্গে। উপস্থাপনা করবেন আরজে প্রীটি। এতে গানটি নিয়ে নচিকেতার ধারণকৃত মন্তব্যও শোনা যাবে।
নভেম্বরের প্রকাশ পাবে ‘আয় ভোর’-এর ভিডিও। ইতোমধ্যে নচিকেতার গাওয়া অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫