Skip to content

নগ্ন ছবি ফাঁসে গর্বিত সুন্দরী রাজনীতিক ওলগা!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আইক্লাউড থেকে শ’খানেক হলিউড সেলিব্রেটির নগ্নছবি প্রকাশের পর সারা দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। জেনিফার লরেন্সের মতো অভিনেত্রীরা এতে বেজায় খেপেছেন। অ্যাপলও আইক্লাউড অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছে।
কিন্তু ইউক্রেনের সুন্দরী রাজনীতিক ওলগা লিউলচ্যাকের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। ৩০ বছর বয়সী এ রাজনীতিকের নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় তিনি গর্বিত!
তার মতে, নগ্ন ছবি আসলে শিল্প, এটা কোনও লজ্জার ব্যাপার নয়।
আগামী মাসের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওলগা লিউলচ্যাক। আর এই মুহূর্তে এ ঘটনা তার দৃষ্টিভঙ্গির দরজাটা হাট করে খুলে দিল। এতে করে ভোট বাড়ে কি না সেটাই দেখার বিষয়।
স্থানীয় পত্রিকা জানিয়েছে, হলিউড তারকাদের মতই ওলাগারও গোপন ও নগ্ন ছবি অনলাইনে ফাঁস হয়ে যায় আইফোনের অনলাইন স্টোরেজ ‘আইক্লাউড’ অ্যাকাউন্ট হ্যাক করেই।
এই রাজনীতিবিদ বলেছেন, এই ছবি ফাঁসের ঘটনাকে তিনি পরোয়া করেন না এবং এতে তিনি লজ্জিতও নন। বিবস্ত্র এসব ছবি ‘শিল্প’।
তবে গত মাসে ফাঁস হওয়া ওলগা লিউলচ্যাকের বিবস্ত্র ছবি নিয়ে আলোচনার ঝড় উঠেছে ইউক্রেনে।
এ বছরের মে মাসে অনুষ্ঠিত স্থানীয় কিয়েভ সিটি কাউন্সিল নির্বাচনে নিজের পদ হারান তিনি। তবে এবারের ছবি ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তাকে যারা সমালোচনা করছেন, তাদের দিকে পাল্টা আঘাত হেনেছেন তিনি।
তার মতে, বিবস্ত্র ফটোশ্যুটে অংশ নেয়া নারীদের ছোট করা উচিৎ নয়। তার ভাষায়, ভ্যান গগ কিংবা তিতিয়ানদের মতো মহান শিল্পীদের শ্রদ্ধা করে গোটা বিশ্ব। তারা নগ্ন সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন নিজেদের শিল্পকর্মে যা প্রশংসিত হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫