Skip to content

গাজীপুরে পোশাক কারখনায় আগুন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের কাশিমপুর এলাকায় মেঘা ইয়ার নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ৯ তলা ভবনের তিন ও চার তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ৯ তলা ভবনের তিন ও চার তলায় আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫