Skip to content

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: কক্সবাজার জেলার টেকনাফের সীমান্ত এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার সীমান্ত ঘেঁষা নাফ নদী সংলগ্ন পাঁচ নম্বর স্লুইস গেট এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় পরিত্যাক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা এসব ইয়াবা ফেলে পালিয়ে যায় বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, ৫০ হাজার পিস ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫