Skip to content

গাজীপুরে স্পিনিং কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥ জেলার ভুরুলিয়া এলাকার আফরোজ স্পিনিং নামে একটি কারখানায় তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার ভোর ৪টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ভোর সাড়ে ৪টায় ওই কারখানার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ফ্লোরের আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫