স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-ময়মনসিংহ আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় প্রতি বছরই ঈদে ঘরমুখো মানুষকে যানজটের দুর্ভোগ পোহাতে হয়। এবারও টানা বৃষ্টিতে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হওয়ায়, চার লেনের নির্মাণ কাজ একই সঙ্গে পশুবাহী ট্রাকসহ যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে গাড়িগুলো চলে ধীরগতিতে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় ঘিরে টাঙ্গাইল মহাসড়কে গত কয়েক দিন ধরে লেগে আছে দীর্ঘ যানজট। ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে একই অবস্থা এ দু’টি মহাসড়ক ছাড়াও জেলার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা-বাইপাস সড়কেও দীর্ঘ যানজট। অবশ্য ভোগান্তি কমাতে খানাখন্দ মেরামতের কাজ চলছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত চার লেনের নির্মাণ কাজ চলছে। আবার সড়কজুড়েই রয়েছে ভাঙাচুরা, খানাখন্দ। গাজীপুর থেকে শ্রীপুরের মাওনা পর্যন্ত বিভিন্ন স্থানেও কার্পেটিং উঠে গেছে, সৃষ্টি হয়েছে গর্ত। আবার সড়কে বেড়ে গেছে পশুবাহী ট্রাকসহ নানা ধরনের যানবাহন। এসব কারণে ধীরে ধীরে যানবাহন চলায় আর দীর্ঘ যানজট শুরু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় ঘিরে গত দু’দিন ধরে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে কোনাবাড়ি, শফিপুর থেকেও লেগে থাকা যানজটে আটকে ভোগান্তিতে পড়ছেন শত শত পরিবহনের যাত্রী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি, তেলিপাড়া, ন্যাশপার্ক, রাজেন্দ্রপুর এলাকা ঘুরে দেখা গেছে যান চলাচল স্বাভাবিক রাখতে খানাখন্দ মেরামতের কাজ চলছে। গর্ত ভরাট করা হচ্ছে ইট-সুরকি দিয়ে। আবার অনেক স্থানে ইট বসিয়ে বালি ছড়িয়ে দেয়া হচ্ছে। যানজটে আটকে থেকে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হলেও তা কমাতে এবার ঈদ সামনে রেখে মহাসড়কে পুলিশ প্রশাসন সড়কের বিভিন্ন পয়েন্টে আইপি ক্যামেরা, ওয়াচ টাওয়ার বসানোসহ নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর- রশীদ জানান, এবার ঈদ ও পূজার সামনে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এ জন্যে গতকাল থেকে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মহাসড়কে মোতায়েন করা হয়েছে। তারা রাত-দিন দুই শিফটে সড়কে দায়িত্ব পালন করবে।
গাজীপুরের মহাসড়কে যানজট লেগেই আছে
আপডেট :October 2, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
