Skip to content

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালোবাসার এক অনুপম নিদর্শন। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে গভীর আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন, তা বিশ্ব ইতিহাসে অতুলনীয়। সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব। এজন্য প্রয়োজন জাতিতে জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতাসহ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। ঈদ-উল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষা দেয়। ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, পবিত্র ঈদ-উল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।

এ সময় ঈদ-উল আজহা বাংলাদেশের মানুষের আনন্দ ও কল্যাণ বয়ে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫