বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের প্রায় ২ কোটি টাকা লুটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ সাত জনকে আটক করেছে র্যাব।
কুষ্টিয়া ও রাজধানীর পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬ লাখ টাকাও উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইং এর সহকারী পরিচালক রুম্মন মাহমুদ জানান, আটককৃতদের মধ্যে লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী শামীম ও সিকিউরিটি সিস্টেম আনলক পারদর্শী রেজা মিয়াও রয়েছে। বাকি পাঁচ জনের নাম জানাননি তিনি।
তিনি বলেন, ‘বিকেলে সংবাদ সন্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
গত ২৬ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখার দেয়াল কেটে প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
