Skip to content

উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাষানটেক এলাকায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের হাতে খুন হয়েছেন ভাই নাসির (২৫) নামে এক যুবক।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নাসির পূর্ব ভাষানটেক এলাকার পিল মোহাম্মদ কলনির মৃত মতিনের ছেলে।

নিহত নাসিরের বড় ভাই মোশারফ হোসেন বলেন, ছোট ভাই নাসির আমার সঙ্গে মাছের ব্যবসা করতেন। স্থানীয় বাবলু, কানা আলম ও মামুন আমার ছোট বোনকে প্রায়ই উত্ত্যক্ত করতো।

বৃহস্পতিবার বিকেলেও তারা আমার বোনকে উত্ত্যক্ত করলে নাসির এর প্রতিবাদ করে। এ নিয়ে তাদের সঙ্গে নাসিরের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধারে শুক্রবার রাতে পশ্চিম ভাষানটেক এলাকায় উত্ত্যক্তকারীরা নাসিরকে একা পেয়ে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে।

পরে পরিবারের লোকজন খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫