Skip to content

বিপাকে পরীমনি

বিনোদনর ডেস্ক ॥ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর। হালের তরুণ-তরুণী আবাল-বৃদ্ধ থেকে শুরু করে যে কোনো সেলিব্রেটিরাও আপডেট থাকছেন ফেসবুকে। আবার মাঝে মাঝে বিড়ম্বনায়ও পড়তে হয় তাদের।

এ ধারাবাহিকতায় এবার যোগ হল পরীমনির নাম। ফেসবুক ঘাটলে দেখা যায় প্রায় বিশটির মতো ফেক বা ভুয়া আইডি রয়েছে পরীমনির নামে। এর মধ্যে একটি আবার পরীমনি এনজেল নামে।
সম্প্রতি এ আইডি থেকে জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব ফারুক মারা গেছেন এ রকম একটি মিথ্যা সংবাদের স্ট্যাটাস দেয়া হয়। কিন্তু নিউজটি এবং আইডিটির গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই না করে কেউ কেউ আবার পরীমনিকে এ গুজব ছড়ানোর জন্য দুষতে থাকেন। সব মিলিয়ে অনেকটা বিপাকে পড়ে যান পরীমনি। অনেকেই নাকি তাকে ফোন করে তার ব্যাখ্যা জানতে চান।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, ফেসবুকে আমার নামে অনেকগুলো ফেক আইডি রয়েছে। কেউ হয়তো ঈর্ষান্বিত হয়ে আমাকে বিপাকে ফেলতে চাইছেন। সবার উদ্দেশ্যে বলতে চাই এ ধরণের কোনো স্ট্যাটাস বা গুজব ছড়িয়ে পড়লে প্রকৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নিউজ করা উচিৎ। কেউ কেউ আমার প্রকৃত আইডি জানার পরও আমাকে জড়িয়ে নিউজ করে যাচ্ছেন। এটি অত্যন্ত দু:খজনক।
এই অভিনেত্রী আরও বলেন, ফেসবুক কর্তৃপক্ষের উচিৎ ফেক বা ভুয়া আইডিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া। অন্যথায় বিভ্রান্ত বা বিপাকে পড়ার ভয়ে অনেকেই ফেসবুককে প্রত্যাখ্যান করা শুরু করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫