Skip to content

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল্লাহ শাওনকে (২৭) আটক করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে নিজ বাসার সামনে থেকে আটক করে। পরে রাত ১০টায় তাকে একটি হত্যা মামলায় আটক দেখানো হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সংবাদটি নিশ্চিত করে বলেন, শাওনকে একটি হত্যা মামলায় আটক করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শাওন তার বাসার সামনে দাঁড়ানো অবস্থায় সাদা পোষাকের এক দল পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের নীচ তলায় অবস্থিত ডিবি কার্যালয়ে রাখা হয়।

উল্লেখ্য: জেলার কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেলিম মিয়া নামে একজন নিহত হয়। ওই মামলায় তাৎক্ষণিকভাবে আটক হন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদ। একই মামলায় আটক হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শাওন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫