বিনোদন ডেস্ক ॥ অবশেষে আগামী ১৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে নায়ক ফেরদৌস প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’।
প্রযোজনার পাশাপাশি ছবিটিতে তিনি অভিনয়ও করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত ১১ সেপ্টেম্বর আনকাট সেন্সর পায় ছবিটি। নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল এর পরিচালনায় ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বাসু চ্যাটার্জি। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ছবিটি নির্মিত হয়েছে ফেরদৌসের নিজস্ব প্রতিষ্ঠান নুজহাত ফিল্মসের ব্যানারে।
এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ফেরদৌস ভাই বর্তমানে কলকাতা। তিনি দেশে ফিরলেই ‘এক কাপ চা’ এর প্রচারণার কাজ শুরু করব। ছবিটির সম্পূর্ণ কাজই শেষ, আশা করছি ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি সবাই দেখতে পারবে।
আসছে ফেরদৌস-মৌসুমীর এক কাপ চা!
আপডেট :October 14, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
