বাংলাভূমি২৪ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার এক কুমড়াচাষী ৭০০ কেজি ওজনের কুমড়া উৎপাদন করেছেন!
কেইথ এডওয়ার্ডস নামের ওই চাষীর ক্ষেতের বিশাল আকারের ৭টি কুমড়ার মোট ওজন হয়েছে সাড়ে তিন হাজার কেজিরও বেশি। সবচেয়ে বড়টির ওজন ৭০০ কেজি আর সবচেয়ে ছোটটির ওজন হয়েছে ৪০০ কেজি।
কেইথ শখ করে এই বিশাল জাতের কুমড়ার চাষ করে থাকেন। গত চার বছর ধরেই তিনি এ জাতের কুমড়ার চাষ করছেন। তবে এ বছরই সবচেয়ে বড় কুমড়ার দেখা পেয়েছেন। কুমড়াগুলো দিনে ১২ কেজি করে বড় হয়েছে।
তিনি জানিয়েছেন, এই কুমড়াগুলো উৎপাদন করতে তাকে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে। কারণ প্রবল বাতাস, বৈরি আবহাওয়া ও পোকামাকড় কুমড়ার বড় শত্রু।
এক কুমড়ার ওজন ৭০০ কেজি!
আপডেট :October 14, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
