Skip to content

ম্যান বুকার পুরস্কার পেলেন রিচার্ড ফ্লানাগান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এবারের ম্যান বুকার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার রিচার্ড ফ্লানাগান। যুদ্ধকালীন উপন্যাস ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ সি’র জন্য এই পুরস্কারে ভূষিত হলেন তিনি। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড।

জুরি বোর্ডের প্রধান এসি গ্রেলিং উপন্যাসটি সম্পর্কে বলেন, এটি একটি স্মরণীয় ভালোবাসার গল্প। সেই সঙ্গে এতে তুলে ধরা হয়েছে মানবকষ্টের অতুলনীয় বর্ণনা।

মঙ্গলবার রাতে লন্ডনের গুল্ডহিলে পুরস্কার ঘোষণা করা হয়।

এবারই প্রথমবারের মতো পৃথিবীর সকল দেশের ইংলিশ ভাষাভাষীদের জন্য এই পুরস্কার উন্মক্ত করে দেওয়া হলো। তবে এতে অনেক লেখক উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা বলছেন, নিয়ম পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের লেখকদের আধিপত্য বেড়ে যেতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫