বিনোদন ডেস্ক ॥ গেল রোজার ঈদে বাংলাদেশের পোশাকের বাজার ছিল ‘পাখি’র দখলে। পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যাও করেছেন কয়েকজন। আবার ভেঙে গেছে অনেকের সংসার। এই পাখি হচ্ছে কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র একটি চরিত্র। এই চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলাদেশের দর্শকের কাছে তিনি পাখি নামেই বেশি পরিচিতি পেয়েছেন। পাখির এই আকাশছোঁয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঢালিউডে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। জানা গেছে- গ্রামীণ কথাচিত্রের ব্যানারে বদিউল আলম খোকন নির্মাণ করবেন ‘বাদশা’ নামের একটি ছবি। এতে পাখি-খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। ছবিটিতে শাকিব খানকে দেখা যাবে নাম ভূমিকায়। রোমান্টিক অ্যাকশান গল্পের এই ছবিটির জন্য এরই মধ্যে পাখির সঙ্গে আলোচনা চূড়ান্ত করা হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান গ্রামীণ কথাচিত্রের একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে ছবিটির বিষয়ে বিস্তারিত জানান হবে। ছবিটির চিত্রনাট্য লিখছেন কাশেম আলী দুলাল। এতে সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ।
শাকিব খানের বিপরীতে স্টার জলসার পাখি
আপডেট :October 18, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
