Skip to content

কাপাসিয়ায় জাতীয় স্যানিটেশন সপ্তাহ উদ্ভোধন

কাপাসিয়া প্রতিনিধি ॥
গাজীপুরের কাপাসিয়ায় আজ রবিবার সকালে জাতীয় স্যানিটেশন সপ্তাহ ও হাত দোয়া অনুষ্ঠান উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি বিশাল র‌্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী কার্যনির্বাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি র‌্যালীতে অংশ গ্রহণ করেন। পরে সংসদ সদস্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় ছাত্র-ছাত্রীদের মাঝে হাত ধোয়া অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ও বক্তৃতা করেন।
কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্যানিটেশন সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুর নাহার ডেইজী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫