Skip to content

আইপিইউ সভাপতি সাবের দেশে ফিরেছেন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥্ আইপিইউ সভাপতি সাবের দেশে ফিরেছেন ঝধনবৎঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন শেষ করে বিজয়ের মুকুট নিয়ে দেশে ফিরেছেন সাবের হোসেন চৌধুরী। তিন বছরের জন্য সভাপতির পদ নিয়ে মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেন তিনি।
আইপিইউর ১৩১তম অ্যাসেম্বলিতে অংশ নিয়ে এর সভাপতি হিসেবে বিজয়ী হন সাবের হোসেন চৌধুরী।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম. মো. শাহাব উদ্দিন, মাহবুব আরা বেগম গিনি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, সানজিদা খানম ও মিসেস সাবের হোসেন চৌধুরী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্বাচিত আইপিইউ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর জেনেভায় অনুষ্ঠিত আইপিউ নির্বাচনে সাবের হোসেন চৌধুরী তার দুই প্রতিন্দ্বন্দ্বীকে হারিয়ে সভাপতি পদে বিজয়ী হন। তিনি পেয়েছেন ১৬৯ ভোট। ৯৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার আইনসভার স্পিকার ব্রানউইন বিশপ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫