বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সাঁইজীর ধামে মন পড়ে থাকে ৎররহশঁ রহঃবৎারবি নধহমষধসধরষকুষ্টিয়া: ক্লোজ-আপ তারকা শিল্পী রিংকু ছেউড়িয়ার আখড়াবাড়ীতে হাজারো দর্শকদের মাতিয়ে গেলেন। রাতে লালন একাডেমি প্রাঙ্গণে বাংলামেইল কুষ্টিয়া প্রতিনিধি এসএম জামালের সাথে কিছু সময় কথা বলেন।
বাংলামেইল: কেমন আছেন?
রিংকুঃ আমি ভালো আছি। সাঁইজীর এই ধামে আমার মন সবসময়ই পড়ে থাকে।
বাংলামেইল: এখানে এসে আপনার কেমন লাগছ?
রিংকু: এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে।
বাংলামেইল: সাঁইজী সম্পর্কে কিছু বলুন
রিংকু: দেখুন সাঁইজী আমার ধ্যান, আমার জ্ঞান, আমার চিন্তা চেতনা সবই সাইজীকে নিয়ে। এই সাইজীর গানের জন্যই আজ আমি রিংকু হয়েছি। সবাই আমাকে জানে ও চেনে রিংকু বলে। একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সাম্যের সমাজ গড়তে চেয়ে ছিলেন লালন সাঁই। তিনি পথভ্রষ্ট মানুষের মুক্তির জন্য তাঁর বাউলতত্বের মাধ্যমে অসাম্প্রদায়িক অহিংস মানবতার ডাক দিয়েছিলেন। তিনি ধর্মের দোহায় দিয়ে জাতি ভেদাভেদ ও সমাজের শ্রেণী বিভেদের ঘোরতর বিরোধী ছিলেন।
বাংলামেইল: সাঁইজীর এই ধামে এতো মানুষ কেন আসে?
রিংকু: যারা এই ধরাধামে আসে তাদের লালনের বাণী আকৃষ্ট করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যুগে যুগে অনেক রথী-মহারথী এসেছেন তারা সমাজ সংস্কারকের জন্য একেক রকম কাজ করে গেছেন। তেমনি ফকির লালন সাঁই তার বাণী ও গানের মাধ্যমে সুন্দর সমাজ গড়তে চেয়েছিলেন।’
বাংলামেইল: কীভাবে সাঁইজীর বাণী ঘরে ঘরে পৌঁছানো যায়?
রিংকু: আমি সাঁইজীর বাণী দেশে-বিদেশে গানের মধ্য দিয়ে প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত সাঁইজীর বাণী পৌঁছে দেয়ার চেষ্টা করবো।
বাংলামেইল: কীভাবে এই গানের জগতে আসলেন?
রিংকু: আমি ছেলেবেলা থেকেই লোকগীতি গান শুনে আসছি। আমার সেইসব গানগুলো ভালো লাগতো। কিন্তু সাঁইজীর গানের কথা ও বাণী আমার হৃদয়ে নাড়া দিয়েছে। তারপর থেকে এই লালনের বাউল গানের দীক্ষা নিয়ে আজকের আমি রিংকু হয়েছি।
সাঁইজীর ধামে মন পড়ে থাকে
আপডেট :October 21, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
