বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালত।
মামলাটির চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি শেষে আদালত চার্জশিট আমলে নিয়ে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মতে অপর ১৪ আসামিকে তিনি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার ইফতেখার আলম গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
অন্যান্য আসামিরা হলেন, তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।
মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৪ আসামি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী বছরের ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
খোকার অন্যতম আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বাংলানিউজকে জানান, খোকার পক্ষে সময়ের আবেদন করা হলে বিচারক না নাকচ করে দেন।
গত বছরের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজসে বোমা হামলা ঘটান।
এ ঘটনায় শেরেবাংলানগর থানার এসআই রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা করেন।
চলতি বছরের ৭ এপ্রিল এসআই মশিউর রহমান সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।
খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আপডেট :October 22, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
