Skip to content

কোন ক্ষমতাবলে মায়া মন্ত্রী পদে বহাল?

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: কোন ক্ষমতাবলে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বা মন্ত্রী পদে বহাল আছেন তা জানতে চেয়ে একটি আইনী নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ নোটিশটি পাঠান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এটি পাঠানো হয়েছে।

জানতে চাইলে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘মায়া একটি মামালায় সাজাপ্রাপ্ত আসামি, তারপরেও তিনি কিভাবে এ পদে বহাল থাকেন এটি জানতে চেয়ে আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৩ জুন রাজধানীর সূত্রাপুর থানায় মোফাজ্জল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৬ কোটির টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

একই বছরের ২৫ অক্টোবর মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, দুই ছেলে সাজেদুল হোসেন চৌধুরী ও রাশেদুল হোসেন চৌধুরী এবং সাজেদুলের স্ত্রী সুবর্ণা চৌধুরীকে আসামি করে দুদক চার্জশীট দেয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২ কোটি ৯৭ লাখ ৯ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। ৫ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করে ৬ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকার সম্পদ নিজেদের দখলে রেখেছেন।

পরে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি বিচারিক আদালত এই মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেও মামলার বাকি আসামিদের খালাস দেন। মায়া এ মামলায় ১৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর তিনি পলাতক ছিলেন।

পরে ২০১০ সালের অক্টোবরে হাইকোর্টের একটি বেঞ্চ আইনি প্রশ্নে ওই রায় বাতিল করেন। একই সঙ্গে মামলাটি হাইকোর্টে নতুন করে শুনানির আদেশ দেন আপিল বিভাগ।

দুদক ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। অবশেষে গত ১৪ জুন আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাইকোর্টে আপিলের পুনঃশুনানির নির্দেশ দেন।

গত ২৪ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫