Skip to content

হারশালির লেখাপড়ার খরচ চালাবেন সালমান

বিনোদন ডেস্ক ॥ ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সবাইকে ছাপিয়ে আলাদা করে মনোযোগ কেড়ে নিয়েছে সাত বছরের ছোট্ট হারশালি মালহোত্রা। তার নিষ্পাপ আর অবুঝ চাহনির সুবাদে গল্পটা আরও বেশি হৃদয়ছোঁয়া হয়ে উঠেছে। তাই শুটিং শেষেও আদুরে মেয়েটির যতœআত্তির কমতি রাখছেন না সালমান খান। এমনকি হারশালির লেখাপড়ার খরচ চালাতে চান তিনি।

জানা গেছে, হারশালির মা-বাবা মেয়ের পড়ালেখার খরচ চালাতে সক্ষম। কিন্তু প্রায় এক বছর একসঙ্গে থাকায় ছোট্ট মেয়েটির প্রতি মায়া জন্মে গেছে সালমানের। নিজেকে তার অভিভাবকই মনে করছেন বলিউডের এই সুপারস্টার। তাই তিনি চান, এই মেয়ে বিশেষভাবে বেড়ে উঠুক।

এমনিতেই শিশুরা সালমানের খুব প্রিয়। কিন্তু হারশালির সঙ্গে ৪৯ বছর বয়সী এই অভিনেতার হৃদ্যতা সবকিছুকে ছাপিয়ে গেছে। বিভিন্ন দুর্গম জায়গায় ছবিটির দৃশ্যধারণের সময় সালমান চাচ্চুকে মায়ের মতোই নির্ভরতা মনে করতো হারশালি। সেই বন্ধনের অনুভব থেকেই তার উচ্চশিক্ষায় টাকা ঢালার সিদ্ধান্ত নিয়েছেন সল্লু। এ খবর জেনে সাধুবাদ জানিয়েছেন ছবিটির পরিচালক কবির খান। তিনিই হাজার হাজার শিশুর মধ্য থেকে নির্বাচন করেন হারশালিকে।

এদিকে ‘বজরঙ্গি ভাইজান’ ঢুকতে যাচ্ছে বলিউডের অভিজাত ৩০০ কোটির ক্লাবে। এরই মধ্যে এটি আয় করে ফেলেছে ২৯২ কোটি ২৩ লাখ রুপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫